দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনায় ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে ভিমরুলের কামড়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির নামে এক ব্যক্তি। পরে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় বাড়ির মালিককেই উদ্ধার করার জন্য ডাকেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা নামক এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলা খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি সজোরে মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় গাছের নিচে পড়ে থাকেন। এরপর সকালে দবির ওই বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অনেক চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
বাড়ির মালিক বেলাল বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলেন, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। পরে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিয়েছি, তারা এসে তাকে উদ্ধার করেছেন।’
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায়, তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
/অ